November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ৯ শিক্ষার্থীকে বহিস্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি: ৪৬তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা অংশগ্রহনকারি চরবংশী এস এম আজিজিয়া উচ্চ বিদ্যালয় খেলোয়ার ও শিক্ষকদের উপর বর্বোরচিত হামলার ঘটনায় জড়িত থাকায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ কর্তৃক ৯ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। । তবে বহিস্কৃত শিক্ষার্থীদের তালিকা দেয়নি কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বহিস্কারের বিষয়ে জানতে চাইলে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক হাম্দে রাব্বী বলেন, দশম শ্রেনীর ব্যবসায় শাখার ৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তবে ঐদিন লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম এলাকায় কোন মারামারি হয়নি। শুধুমাত্র ঢিল ছুড়া ছুড়ি হয়েছে। বহিস্কৃত ছাত্রদের তালিকা চাইলে তিনি বলেন তা দেওয়া যাবে না।

একই বিষয়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সেক্রেটারি মিজানুর রহমান ভুইয়া জানান, অভিযোগের ভিত্তিতে ৯ জনকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তবে তদন্ত করে প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

চরবংশী এস এম আজিজিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মোছলেহ উদ্দীন বলেন, গত ২৯ জুলাই প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে রায়পুর মার্চ্চেন্ট একাডেমির মাঠে ও পৌর বাসষ্টেশনে অতর্কিত হামলা করে আমাদের শিক্ষক, খেলোয়ার ও কয়েকজন ছাত্রকে আহত করে।

পুনরায় গত ১ আগষ্ট খেলা শেষ করে আমরা জেলা স্টেডিয়ামের বাইরে আসলে একই কায়দায় অতর্কিত হামলা করে আমাদের তিনটি বাস, একটি পিকআপ ভ্যান ও ৭ জন খেলোয়ারসহ ১২ জনকে মারাতœক আহত করে।

এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকায় ৯ জন শিক্ষার্থীকে বহিস্কার করেছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। এছাড়া এ হামলার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তদন্ত করার এবং কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষকে নির্দ্দেশ প্রধান করা হল।