ডেস্ক: বিশ্বজুড়ে পালিত হচ্ছে স্তন্যদান সপ্তাহ। গত ১ আগস্ট শুরু হয়েছে এই সপ্তাহ। চলবে ৭ আগস্ট পর্যন্ত। মাতৃদুগ্ধ ও স্তন্যদান সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এ সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশে নানামুখী কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে এশিয়ার দেশ ফিলিপাইনের নারীরা বাস্তবায়ন করেছেন চমকে উঠার মতো সাহসী এক কর্মসূচি।
স্তন্যদানকে জনপ্রিয় করা ও মায়েদের ভুল ধারণা ভাঙ্গাতে শনিবার ২ হাজার নারী প্রকাশ্যে তাদের সন্তানকে স্তন্যপান করিয়েছেন। স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) এই কর্মসূচির আয়োজন করে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি স্টেডিয়ামে এই কর্মসূচি পালন করা হয়।
সংস্থাটির মতে, ফিলিপাইনে নবজাতককে স্তন্যদানের হার খুবই কম। স্তান্যদান নিয়ে আছে নানা ভুল ধারণা। বিশ্বস্বাস্থ্য সংস্থা ন্যুনতম ৬ মাস শিশুকে মায়ের দুধ পান করানোর পরামর্শ দিলেও ফিলিপাইনে বেশিরভাগ মা মাত্র ২৪ দিন সন্তানকে স্তন্য দেন। এ কারণে দেশটি নবজাতকের হার অনেক দেশের চেয়ে বেশি।

ভুল ধারণার পাশাপাশি বহুজাতিক কোম্পানির অনৈতিক প্রচারণার কারণেও ফিলিপাইনের মায়েরা বিভ্রান্ত হচ্ছে বলে দাবি বেসরকারি সংস্থা ম্যাচাকর (Macachor) এর। তাদের দাবি, ‘শিশুখাদ্য’ প্রস্তুতকারী বহুজাতিক কোম্পানিগুলো তাদের অন্যায্য ব্যবসার স্বার্থে নানা চটকদার বিজ্ঞাপন দেয়, যাতে মনে হয় বুকের দুধের চেয়েও তাদের উৎপাদিত পণ্য অনেক বেশী পুষ্টিকর।
উল্লেখ, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশনের উদ্যোগে ১৯৯২ সালে প্রথম মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। সেই থেকে প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশে মায়ের দুধের উপযোগিতা ও মায়েদের দুধ দিতে উৎসাহ দিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বছর ২৫ তম ব্রেস্ট ফিডিং অ্যাওয়ারনেস উইকে মাতৃদুগদ্ধ দেওয়ার ব্যাপারে অনেক বেশি উৎসাহ দেখা যাচ্ছে।
সূত্র: বিবিসি ও স্টেইটস টাইমসের

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।