ডেস্ক: নিজেদের প্রথম বিবাহবার্ষিকী একটু অন্যরকমভাবে উদযাপন করলেন সঙ্গীতশিল্পী লোপা হোসাইন ও গীতিকার সিরাজুম মুনির। ২০১৬ সালের ৫ আগস্ট বিয়ে করেন তারা। শনিবার পূর্ণ হলো তাদের বিয়ের এক বছর।

প্রথম বিবাহবার্ষিকীতে নতুন গানের অ্যালবাম ‘আত্মাসঙ্গী’ নিয়ে হাজির হলেন লোপা। সবগুলো গান লেখা ও সুর করেছেন লোপার স্বামী মুনির। শনিবার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন হয়েছে।
মোড়ক উন্মোচন করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, সাজিদ সরকার, জেকে মজলিশ, শিল্পী দম্পতিসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।
অ্যালবামটি সাজানো হয়েছে ৫টি গান দিয়ে। গানগুলোর সঙ্গীত আয়োজন করেছেন জে কে মজলিশ, সাজিদ সরকার ও তাহসীন আহমেদ। অ্যালবামের টাইটেল গানটিতে লোপার সাথে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী