October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বনানীতে ধর্ষণের ঘটনায় ইভানের জামিন নামঞ্জুর

ডেস্ক: রাজধানীর বনানীতে ধর্ষণের ঘটনায় করা মামলায় একমাত্র আসামি বাহাউদ্দিন ইভানের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে ইভানের আইনজীবী মোহাম্মদ ফারুক জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন ইভানের আইনজীবী।

আবেদনে উল্লেখ্য করা হয়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ইভানকে জোর করা হয়েছে। জবানবন্দি দেয়ার জন্য পুলিশ তাকে ভয় দেখিয়েছেন। শুনানি শেষে আবেদনটি নথিভুক্ত করেন আদালত। পাশাপাশি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ২২ আগস্ট দিন ধার্য করা হয়।

তবে জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের বিষয়টি অস্বীকার করেন তদন্তকারী কর্মকর্তা সুলতানা আক্তার। তিনি সাংবাদিকেদের বলেন, ইভান নিজ ইচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেয়ার সময় তিনি স্বাভাবিক ছিলেন। তাকে কোনো ভয়-ভীতি দেখানো হয়নি।

জবানবন্দি দেয়ার সময় তিনি স্বাভাবিক ছিলেন। তাকে কোনো ভয়-ভীতি দেখানো হয়নি।

গত ১২ জুলাই ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে ইভান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। জবানবন্দিতে ইভান উল্লেখ করেন, এক রাতের জন্য বাসায় এসে থাকতে ওই তরুণীকে ১০ হাজার টাকায় চুক্তি করেন তিনি। চুক্তি অনুযায়ী ওই তরুণী ঘটনার রাতে তার বাসায় আসেন। গভীর রাতে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন হয় তার সম্মতিতেই।