November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ট্রাম্পের সঙ্গে সেলফিতে ভাঙ্গল সংসার

ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেলফি তোলায় সংসার ভাঙ্গছে এক দম্পতির। ঘটনাটি ঘটেছে  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের পাম বিস কাউন্টিতে। গত সপ্তাহে বিচ্ছেদ সম্পন্ন করেছেন ওই দম্পতি। খবর ওয়াশিংটন পোস্টের।
খবরে বলা হয়, লিন এবং ডেইভ অ্যারনবার্গ নামে ওই দম্পতি দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০১৫ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পর তাদের সংসার দুই বছরও টিকল না।
লিন বলেন, একদিন লাল কার্পেট ধরে আমি সামনে যাচ্ছিলাম হবু প্রেসিডেন্ট এবং তার স্ত্রীর সঙ্গে সেলফি তুলতে। তখন আমার পিছু নিয়েছিল সে (তার স্বামী)।
তার স্বামী কখনোই চাইতো না যে, ট্রাম্প কিংবা তার স্ত্রীর সঙ্গে লিন ছবি তুলুক। কিন্তু পাঁড় সমর্থক হলে যা হয় আর কি। ট্রাম্পকে জড়িয়ে ধরে ছবি তুললেন লিন। আর সেটাই কাল হয়ে দাঁড়াল তাদের দাম্পত্য জীবনে।