ডেস্ক : চিরদিনের জন্য না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফরাসি চলচ্চিত্রের অন্যতম সেরা তারকা এবং কানজয়ী চিত্রনায়িকা জিন মুরো। প্যারিসের নিজ বাড়িতে রবিবার (৩০ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
১৯৬২ সালে ‘ট্রাফড’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি কিংবদন্তি তারকা হয়ে উঠেন। ১৯৬০ সালে মুরো কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। এছাড়াও ১৯৬৭ সালে বাফটা অ্যাওয়ার্ড বিজয়ী হন তিনি।
খ্যাতনামা পরিচালক অ্যালফ্রেড হিচককের ছবিতেও অভিনয় করেছিলেন। তার মৃত্যুতে ফ্রান্সের প্রেসিডেন্টসহ আরও অনেকেই শোক প্রকাশ করেছেন। -বিবিসি।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী