November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নীলফামারীতে নাট্য প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

নীলফামারী প্রতিনিধি :নীলফামারী থিয়েটারের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় নীলফামারীতে ছয়দিন ব্যপি নাট্য প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
রবিবার ২৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত টানা ছয়দিন ওই কর্মশালা চলে। গত রবিবার ((৩০ জুলাই) রাতে কর্মশালার সমাপ্ত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যান্য আগ্রহীরা অংশ গ্রহন করেন।
জেলা শহরের শিল্পকলা অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কে,এম আরিফুজ্জামান।
নীলফামারী থিয়েটারের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে নাট্য পরিচালক ও অভিনেতা উৎপল সর্বজ্ঞ, থিয়েটারের সহ-সভাপতি রাজিব হায়দার, রংপুর নাট্যকেন্দ্রের গোলাম মোস্তফা বক্তব্য রাখেন।
নীলফামারী থিয়েটারের সভাপতি আবদুল বারী জানান, ২৫ জুলাই থেকে ৩০জুলাই পর্যন্ত প্রশিক্ষনে ৪০ জন আগ্রহী অংশগ্রহণ করেন।
তিনি বলেন, যুব সমাজকে ধংসের হাত থেকে রক্ষা করতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই কর্মসুচী বাস্তবায়নে নাট্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।