ডেস্ক: মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান নোকিয়াকে ক্ষতিপূরণ হিসেবে ২০০ কোটি ডলার পরিশোধ করেছে বর্তমানে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। স্মার্টফোনের পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহারের মামলার রায় মেনে এই অর্থ পরিশোধ করেছে আইফোন উৎপাদক কোম্পানি।
২০১৬ সালের ডিসেম্বরে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল নোকিয়া। ওই মামলার অভিযোগে বলা হয়েছিল, নোকিয়ার ডিসপ্লে, ইউজার ইন্টারফেইস আর ভিডিও এনকোডিংসহ ৩২টি পেটেন্ট লঙ্ঘন করেছে অ্যাপল।
নোকিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ১১টি দেশে মার্কিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোট ৪০টি পেটেন্ট মামলা করেছে।মামলা দায়েরের পর এক বিবৃতিতে নোকিয়া বলেছিল, ২০১১ সাল থেকে নোকিয়া টেকনোলজিসের পোর্টফোলিও থেকে কিছু পেটেন্ট নিয়ে লাইসেন্স করতে সম্মত হওয়ার পর নোকিয়ার পক্ষ থেকে দেওয়া পেটেন্ট লাইসেন্সের প্রস্তাব ফিরিয়ে দেয় অ্যাপল। এই পেটেন্ট করা উদ্ভাবনগুলো অ্যাপলের অনেক পণ্যে ব্যবহার করা হয়েছে।
এদিকে চলতি বছরের মে মাসে একটি চুক্তি সই করেছে নোকিয়া এবং অ্যাপল। চুক্তি অনুযায়ী, নোকিয়াকে নগদ অর্থ পরিশোধের মাধ্যমে ওই কোম্পানি প্রযুক্তি ব্যবহার করতে পারবে অ্যাপল।
নোকিয়ার সঙ্গে পেটেন্ট সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে ২০১৬ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটির মালিকানাধীন উইথিংসের কোনো পণ্য আর বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছিল অ্যাপল। সে সময় অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, আমরা বুদ্ধিবৃত্তিক জ্ঞানকে সম্মান করি এবং আমরা সর্বদাই আমাদের পণ্য সংশ্লিষ্ট প্রযুক্তির পেটেন্টের অধিকার নিশ্চিত করতে ন্যায্য মূল্য পরিশোধ করতে ইচ্ছুক।

এ বিভাগের আরো..
জেলে বসেই ভিওআইপি’র ব্যবসা থেকে টাকা লুটছেন সালমান এফ রহমান
জুম কলে মানব মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা থাকে না: গবেষণা
বাংলাদেশে সুইস বিনিয়োগ চেয়েছেন: প্রধানমন্ত্রী