October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৫৭ ধারা সরকারের পক্ষ থেকে কোন সাংবাদিকের উপর ব্যবহার করা হয়নি : তথ্য মন্ত্রী

সাভার প্রতিনিধি : ৫৭ ধারায় কোন সাংবাদিক নির্যাতন ও দমন নীপিড়নের জন্য করা হয়নি। এটি সাইবার অপরাধ দমনের জন্য। এছাড়াও সরকারের পক্ষ থেকে কোন সাংবাদিকের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হয়নি বলেও দাবী করেছেন তথ্য মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বুধবার বেলা সাড়ে ১১টায় আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় পিকাড কমিউনিটি স্কুল উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, পাশাপাশি কোন সাংবাদিক সরকার, রাষ্ট্র বা এমপি মন্ত্রীদের সমালোচনার জন্য কোন ৫৭ ধারার প্রয়োগ হয় নাই।
ওয়েজ বোর্ড ঘোষনা পর তা বাস্তবায়ন করা যাদের দায়িত্ব তার সঙ্গে সঙ্গে সরকারের নজরদারিতে রাখা হয়। কিন্তু নজরদারিটা সম্ভব হয় যদি যাদের জন্য ওয়েজ বোর্ড গঠন করা হয় তাদের প্রতিনিধিরা সৎ ভাবে বাস্তবায়ন করে। কিছু সমস্যার কারনে সব জায়গা ওয়েজ বোর্ড করা সম্ভব হয়ে উঠে না।
জঙ্গিরা যদি গুলি করে তাহলে আমরাও গুলি করি, আর তারা ধরা পড়লে বিচারে দেই। গণতন্ত্রের ভিতর থেকেই বাংলাদেশ সরকার জঙ্গিদের দমন করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
এসময় তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে,তাই এই দেশে রাজাকারদের কোন ঠাই নাই। একটু দেরিতে হলেও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। বাংলাদেশ সরকার এখন তিনটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে একটি হলো জঙ্গি উৎপাৎ ধংস করে দিয়ে শাস্তি প্রতিষ্ঠিত করা,দ্বিতীয়টি হচ্ছে বৈষম্য মুক্ত উন্নয়নের চ্যালেঞ্জ, উন্নয়নও করবো বৈষম্য থাকবে না। আবার উন্নয়নও করবো দারিদ্ব্য উচ্ছেদ করবো, তৃতীয়টি হচ্ছে দলবাজি মুক্ত সুশাষনের জন্য চ্যালেঞ্জ।
এসময় তিনি আরও বলেন বর্তমান সরকার বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সর্বাতœাক সহযোগীতা করছে। তাই শিল্প প্রতিষ্ঠানে মালিকপক্ষকে শ্রমিকদের সব রকমের সুযোগ সুবিধা দিতে হবে।
এছাড়া শিল্প প্রতিষ্ঠানের মালিকদের জঙ্গিবাদের বিরুদ্ধে সর্তক থাকার আহবান জানান তিনি।
পিকার্ড কমিউনিটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১’শ চল্লিশ জন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ আরও উপস্থিত ছিলেন পিকার্ড কমিউনিটি স্কুলের প্রতিষ্টতা পরিচালক সায়ফুল ইসলামসহ আরও অনেকে।