ডেস্ক: ১৪তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন ভারতের দলিত নেতা রামনাথ কোবিন্দ। আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১২টা ১৫ মিনিটে সংসদের সেন্ট্রাল হলে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি জে এস খেহার।
এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সদ্য সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কংগ্রেস সভাপনেত্রী সোনিয়া গান্ধীসহ রাজ্য সভার চেয়ারম্যান, লোক সভার স্পিকার, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও প্রত্যেক সাংসদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।