ডেস্ক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোণ্ডা ইউনিয়নের আলুকান্দা ইস্টার্নবাজার এলাকায় একটি প্লাস্টিক কারখানার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক কিশোর শ্রমিকের পায়ুপথে কম্প্রেসারের বাতাস ঢুকিয়ে আহত করেছে তারই দুই সহকর্মী। আহত ওই কিশোরের নাম সূর্য নারায়ণ (১৫)।
সূর্য নারায়ণ সিলেটের শ্রীমঙ্গল থানার পাথরখোলা চা বাগান এলাকার ভুম্বল নারায়ণের ছেলে। সে দক্ষিণ কেরানীগঞ্জের ইস্টার্নবাজার এলাকায় অবস্থিত ইয়ার প্লাস্টিক কারখানায় কাজ করে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, কোণ্ডা ইউনিয়নের আলুকান্দা ইস্টার্ন বাজার এলাকার ইয়ার প্লাস্টিক কারখানা নামের একটি প্রতিষ্ঠানে বেশ কিছু উপজাতি কিশোর শ্রমিক কাজ করে। তাদের সবার গ্রামের বাড়ি সিলেটে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে কিশোর সূর্য নারায়ণ ও তার দুই সহকর্মী ফিলিমন ও এলিশন খেলা করছিল। একপর্যায়ে ফিলিমন ও এলিশন কম্প্রেসারের পাইপ সূর্য নারায়ণের পায়ুপথে ঢুকিয়ে দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। ওই কারখানার অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ সূর্যের এক সহকর্মীকে আটক করে থানা হেফাজতে রাখে। এ ঘটনায় সূর্যের বাবাকে খবর পাঠানো হয়েছে। তার বাবা আসলে থানায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম (পিপিএম) বলেন, “খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে এলিশন নামের এক শ্রমিককে আটক করে থানায় নিয়ে এসেছি এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সূর্য নারায়ণের সঙ্গে কথা বলে তার নাম ঠিকানা জেনেছি। বিষয়টি কোনও দুর্ঘটনা নয়, অনাকাঙ্খিতভাবে খেলার ছলে ঘটেছে। সিলেটে সূর্যের বাড়িতে খবর পাঠানো হয়েছে। তার পিতা আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২