ডেস্ক: সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা। শনিবার ছিল তাঁর জন্মদিন। আর স্পেশাল দিনের সেরা উপহার ছিল ছেলের সঙ্গে তুমুল নাচ। মান্যতা সেই নাচের ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে ছেলে শাহরানের সঙ্গে নাচছেন মান্যতা। মায়ের সঙ্গে তাল মেলাতে ব্যস্ত ছোট্ট শাহরান। মাঝে মাঝে লজ্জাও পাচ্ছে সে। সামনে টিভি চলছে। বার্থ ডে পার্টিতে উপস্থিত রয়েছেন অতিথিরাও। ভিডিওর ক্যাপশনে মান্যতা লিখেছেন, দ্য মোস্ট অ্যামেজিং বার্থ ডে ডান্স উইথ মাই সন।
দিন কয়েক আগেও সপরিবারে ছুটি কাটাতে দেশের বাইরে গিয়েছিলেন সঞ্জয়। সেখান থেকে ছুটির ছবিও ওয়েব ওয়ার্ল্ডে শেয়ার করেছিলেন মান্যতা। তবে তাঁর জন্মদিনের নাচের ভিডিও নিয়ে বেশি উৎসাহী অনুরাগীরা। বি-টাউনের একটা বড় অংশের মতে, শাহরান অনেকটাই তার বাবা সঞ্জয়ের মতো।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী