November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মিনিটে ১৫ কঠিন যোগাসন করে বিশ্ব রেকর্ড

ডেস্ক: বেশ কয়েক বছর আগে শ্বাস-প্রশ্বাসে কিছুটা সমস্যা ছিল কুশি’র। তখন কেউ একজন তাকে প্রাণায়াম করতে পরামর্শ দেন।  আর প্রণায়াম করতে করতে এক সময় যোগাসনের দিকে ঝুঁকে পড়ে সে। আর কয়েকটি আসন আয়ত্বে এনেই বুঝতে পারলো এই যোগাসনের প্রেমে পড়ে গিয়েছে সে।

ভারতের এই কিশোরীর নাম কুশি হেমচন্দ্র। এক মিনিটে যোগের ১৫টি কঠিন আসন দেখিয়ে গোল্ডেন বুক অফ রেকর্ডস এ নাম লিখিয়েছে বলে চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্ক সূত্রে জানা গেছে। শরীরকে পিছন দিকে বাঁকা করে এই আসনগুলো  প্রকৃতপক্ষে বেশ কঠিন ও জটিল।

তবে আশ্চর্যজনক হলেও সত্য কুশি এগুলো মোট ১৩ বারের বেশি চর্চা করেনি বলেই তার বাবা জানিয়েছে।

সূত্র: অর্থসূচক