ডেস্ক : দেশের নন্দিত অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই দায়িত্ব পাওয়ার পর প্রাচী বলেন, ‘দেশনেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মানুষের জন্য কাজ করছি। আগামী দিনগুলোতেও কাজ করবো।’
এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী) আসন থেকে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবেও রোকেয়া প্রাচীর নাম শোনা যাচ্ছে। এলাকার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাকে নিয়মিত অংশ নিতে দেখা যাচ্ছে।
প্রাচী বলেন, আগামী নির্বাচনে ফেনী-৩ আসন থেকে জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন আমারা সকলে মিলে নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাব। নৌকার বিজয়ে আমরা সবাই এক ও অভিন্ন।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী