ডেস্ক: বাংলাদেশের অভিনেতা রিয়াজ, আর বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান। দুই দেশের দুই তারকাকে একমঞ্চে।
গ্র্যান্ড মাস্টার ইভেন্টসের আয়োজনে আসছে ২৭ জুলাই নগরীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে একটি কনসার্টে তাদের দেখা যাবে এক মঞ্চে।
জানা গেছে, এই কনসার্টে যোগ দিতে প্রায় এক বছর পর ঢাকায় আসছেন সুনিধি। আর এই কনসার্টটি উপস্থাপনা করবেন রিয়াজ।
আয়োজনের দিন বিকাল সাড়ে ৫টায় গেট উন্মুক্ত হবে দর্শকের জন্য। অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত।
বিদেশি শিল্পীদের পাশাপাশি দেশীয় শিল্পীদের মধ্যে গাইবেন সংগীতশিল্পী তাহসান ও কর্নিয়া। নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী মেহজাবিন, পায়েল ও রুমা তাপসী।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী