November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিচ্ছেদের কথা স্বীকার করলেন তাহসান-মিথিলা

ডেস্ক: তারকা দম্পতি তাহসান খান ও মিথিলার বিচ্ছেদ নিয়ে এত দিন গুঞ্জন শোনা গেলেও তাঁদের কেউই মুখ খোলেননি। তবে এবার বিষয়টি স্বীকার করেছেন তাহসান নিজেই।

আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে তারকা জুটি তাহসান ও মিথিলার।

আজ বৃহস্পতিবার দুপুরে তাহসান ও মিথিলা বলেন, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহবিচ্ছেদ হচ্ছে। কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম কোনো চাপে না থেকে আলাদা থাকার। আমরা জানি, আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন। সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান ও মিথিলা বলেন, কঠিন সময়ে ভক্তরা তাঁদের সঙ্গেই থাকবেন বলেই তাঁরা বিশ্বাস করেন।