ডেস্ক : রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর কাঁচাবাজার সংলগ্ন রাস্তা থেকে প্লাস্টিকের ব্যাগের ভেতরে নবজাতকের (১ দিন) লাশ উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সোমবার (১৭ জুলাই) রাতে নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৮ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায়।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শাহ ফরিদ আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ব্যাগে ভরে ফেলে রেখে যাওয়া হয়েছে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২