November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আবার মা হতে চলেছেন কেট?

ডেস্ক: আবার কি মা হতে চলেছেন ডাচেস অফ কেমব্রিজ? পোল্যান্ডের একটি সংস্থার অনুষ্ঠানে কেট ‌মিডলটনের একটি মন্তব্যে অন্তত তেমনই ইঙ্গিত পাচ্ছেন সাংবাদিকরা। ডিউক অফ কেমব্রিজ উইলিয়ামের সঙ্গে দুই সন্তান, রাজকুমার জর্জ এবং রাজকুমারী শার্লটকে নিয়ে পোল্যান্ড এবং জার্মানিতে গ্রীষ্মকালীন সফরে গিয়েছেন কেট। সোমবার পোল্যান্ড পৌঁছন রাজ দম্পতি। এটা রাজকুমার জর্জের তৃতীয় এবং রাজকুমারী শার্লটের দ্বিতীয় রাজকীয় সফর। পোল্যান্ডের ওয়ার‌শতে ইনকিউবেটর কোম্পানি ‘‌দ্য হার্ট’‌ আয়োজিত একটি অনুষ্ঠানে দুই সন্তানকে নিয়ে গিয়েছিলেন কেট। সেখানে উদ্যোক্তারা জর্জ এবং শার্লটের জন্য কিছু খেলনা উপহার দেন ডাচেস অফ কেমব্রিজকে। উপহার নেওয়ার সময় তিনি বলেন, তাঁরা আরও সন্তান চান। এরপরেই জল্পনা শুরু হয়েছে, উইলিয়াম এবং কেট কি আবার সন্তানের কথা চিন্তা করছেন, নাকি কেট আবার গর্ভবতী হয়ে পড়েছেন? নাকি পুরোটাই শুধু মজার ছলে বলা! ঘটনা যাই হোক, জল্পনা থামছে না।