ডেস্ক: মানসিকভাবে অসুস্থ মাকে সান্ত্বনা দিতে ২০ বছর ধরে মেয়ে সেজে আছেন চীনের এক মধ্য বয়সী পুরুষ। কন্যা হারানোর ব্যাথা ভুলিয়ে রাখতে মৃত বোনের বেশে দিন পার করছেন তিনি। ঘটনাটি চীনের গুয়ানজি অঞ্চলের।
স্থানীয় একটি প্রতিষ্ঠানের ধারণ করা ভিডিওতে উঠে এসেছে এই অভাবনীয় বিষয়টি। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে ভিডিওটি পোস্ট করার পর ৪২ লাখ বার তা দেখা হয়েছে।খবর বিবিসির।
খবরে প্রকাশ, প্রায় ২০ বছর আগে ওই ব্যক্তির বোন মারা যান। এতে তার মা বড় আঘাত পান। তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। ক্রমে তার অবস্থা নাজুক হতে থাকে। এমন অবস্থায় কন্যা হারানোর শোক ভুলিয়ে দিতে নানা উপায়ের কথা ভাবতে থাকেন তিনি। অনেক ভেবে শেষ পর্যন্ত তিনি মৃত বোনের বেশ ধরে মাকে একটু বিভ্রান্ত করার সিদ্ধান্ত নেন। পরে এই সিদ্ধান্ত সঠিক বলেই প্রমাণিত হয়।
ওই ব্যক্তির অসুস্থ মা ছেলের চালাকি ধরতে পারেনি। মৃত বোনের বেশ ধরার পর তাকে দেখে মা ভাবতে থাকেন, তার মৃত কন্যা ফের ফিরে এসেছে।
পিয়ার ভিডিও’কে ওই ব্যক্তি বলেন, আমি আমার মৃত বোনের বেশ ধরার পর আমাকে দেখে মা ধরে নেয়, তার মৃত মেয়ে ফিরে এসেছে। এতে সে কিছুটা চাঙা হয়ে উঠে। তাকে বেশ সুখি দেখাতে থাকে। তাই আমি এটি চালিয়ে যেতে থাকি।
তিনি বলেন, তখন থেকেই আমি মূলত মেয়ের বেশে বসবাস করছি। এভাবেই পেরিয়ে গেছে ২০টি বছর- বলেন ৫০ বছর বয়সী ওই ব্যক্তি।
তিনি বলেন, লোকে তার এই সাজ, নারীর বেশ ইত্যাদি সম্পর্কে কী ভাবছে তা নিয়ে তার মাথা ব্যথা নেই। তার কাছে মায়ের সুখটাই বড় কথা।
‘লোকে আমাকে নিয়ে হাসলেও তাতে কিছু যায় আসে না’- বলেন তিনি।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।