ডেস্ক: চুয়াডাঙ্গায় চুরির অপবাদ দিয়ে এক গৃহবধুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতিতা নারী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের কৃষক সিরাজুল ইসলামের দু’টি গরু চুরি হয়। এ ঘটনায় একই গ্রামের তরল আলীকে সন্দেহ হলে তার বাড়িতে যায় স্থানীয়রা।
তরলকে না পেয়ে তার স্ত্রী কাজলী বেগমকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়। এছাড়া ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়া ও বাড়িঘরে ভাংচুর করা হয় বলে অভিযোগ তাদের। সোমবার নির্যাতিতা নারী ৯ জনকে আসামি করে মামলা করলে পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২