ডেস্ক: এক দরিদ্র পরিবার অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। বাগেরহাটের কচুয়ায় আলিমুন নামে ৯ বছরের এক শিশু অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে।
স্বজনরা জানান, গত ৫ বছর আগে উপজেলার সোনাকান্দা গ্রামের মৃত আজাহার শেখের ৯ বছর বয়সী ছেলে আলিমুন অজ্ঞাত রোগে আক্রান্ত হয়। তার মাথার বিভিন্ন স্থানে টিউমার সাদৃশ্য গোটা সৃষ্টি হয়েছে। তবে কি কারণে তার শরীরে ও মাথায় এসব উপসর্গ দেখা দিয়েছে তা জানাতে পারেনি তার পরিবার।
দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানান তার মা সখিনা বেগম। এ অবস্থায় শিশুটির চিকিৎসার জন্য সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছেন প্রতিবেশীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত