October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চট্টগ্রামে ভিয়েতনামের চালের দ্বিতীয় চালান

ডেস্ক: ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা চাল নিয়ে দ্বিতীয় জাহাজটি চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছেছে। এতে আছে সাড়ে ২৭ মেট্রিক টন চাল।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইউনি শিপিংয়ের কর্মকর্তা আবুল হোসেন জানান, গতরাতে চালবাহী জাহাজ এমভি পেক্স কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়। ভোরে এটি চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে আসে। নমুনা পরীক্ষার পর চাল খালাসের ব্যবস্থা করা হবে। এর আগে গত সপ্তাহে ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম কিস্তির ২০ হাজার মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

এ নিয়ে ভিয়েতনামের সরকারি প্রতিষ্ঠান-ভিনা ফুড থেকে কেনা মোট আড়াই লাখ টনের মধ্যে সাড়ে ৪৭ হাজার টন চাল চট্টগ্রামে পৌঁছালো। বাকি চাল আসবে আগামী মাসে।