October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আত্মসমর্পণ করে জামিন পেলেন সানি

ডেস্ক: স্ত্রী নাসরিন সুলতানার দায়ের করা যৌতুকের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে আইনজীবী জুয়েল আহম্মেদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সানি।
শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল রোববার এই মামলায় অভিযোগ গঠনের (চার্জশিট) ধার্য দিনে উপস্থিত না থাকায় সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন একই আদালত।
একই সঙ্গে ওইদিন আদালত সানির বিরুদ্ধে স্ত্রী নাসরিন সুলতানার যৌতুকের জন্য নির্যাতনের মামলার অভিযোগ (চার্জশিট) গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর নাসরিন সুলতানার সঙ্গে সানির পাঁচ লাখ এক টাকার দেন মোহরে বিয়ে হয়।