October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মালয়েশিয়ায় বাংলাদেশের আর কোন কর্মীকে আটক করা হবে না : প্রবাসী কল্যাণ মন্ত্রী

ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বলেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশের আর কোন কর্মীকে আটক করা হবে না। মালয়েশিয়ায় সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। রবিবার দুপুরে ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ভবনের সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফর বাংলাদেশী মাইগ্রেশন (আরবিএম) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরবিএম-এর সভাপতি ফিরোজ মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমদ। বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন।
সংগঠনের সাধারণ সস্পাদক মাসুদুল হকের পরিচালনায় সেমিনারে লেবার মার্কেট সিচোয়েশন ইন মালয়েশিয়া এন্ড মিডলইস্ট কান্ট্রিজ : প্রেজেন্ট এন্ড ফিউচার চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য মহসীন উল করিম।