ডেস্ক: অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পেতে যাচ্ছে ৪ আগস্ট।সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ছবিটির ছবির ইংরেজি নাম কিলিং বিউটি।
ভারতীয় লেখক মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ কাহিনী অবলম্বনে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই। অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
এ ছবির মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার বড় পর্দায় অভিনয় করেছেন ভাবনা। এ ছবিতে আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, অ্যালেন শুভ্র ও মাহমুদুল ইসলাম। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা।
তবে আফসোসের কথা চলচ্চিত্র শিল্পের অস্থিরতার কারণে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী যৌথ প্রযোজনার চলচ্চিত্র বাংলাদেশে মুক্তি না পাওয়ায় এ দেশের দর্শকেরা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না ছবিটি।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী