ডেস্ক: সাংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে জেলা উপজেলার ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে জেলার নানিয়ারচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়।
গতকাল (বুধবার) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বিশ্রামাগার প্রাঙ্গণে নানিয়ারচর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে পরিষদের পক্ষ থেকে সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জামগুলো তুলে দেন।
এ সময় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ চাকমা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান অমর জীবন চাকমা, সাইন সাইন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক অরুন বিকাশ চাকমা, রামহরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এলিফেন্ট চাকমা’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ নানিয়ারচর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে ফুটবল, ভলিবল, নেট, ক্রিকেট সামগ্রী, হারমোনিয়াম, তবলা, ড্রামসেট’সহ অন্যান্য সামগ্রী তুলে দেন।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী