ডেস্ক: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) স্বীকৃত বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহল। আগ্রায় অবস্থিত মোঘল সম্রাট শাহজাহানের কীর্তি এই অমূল্য স্থাপত্যটি ভারতের প্রতিনিধিত্বকারী স্থাপত্যও বটে। এটি ইউনেস্কো ঘোষিত পূরাকীর্তিরও তালিকাভুক্ত।
কিন্তু এই ঐতিহাসিক ও অমূল্য স্থাপত্যটি এবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পূরাকীর্তি সংরক্ষণ ও সংস্কারের তালিকায় নেই। এর কারণ হিসেবে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তাজমহলবিদ্বেষকেই সামনে আনছেন অনেকে।
এনডিটিভি খবরে জানায়, ক্ষমতায় বসার পর গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো বাজেট পেশ করেছে যোগীর সরকার। এই বাজেটে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনার পাশাপাশি পুরাকীর্তি সংরক্ষণ ও সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে।
কিন্তু এই পূরাকীর্তির তালিকা থেকে আশ্চর্জজনকভাবে বাদ পড়েছে ভারতের প্রতিনিধিত্বকারী স্থাপত্য তাজমহল। এ ছাড়া ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষায় যে স্থাপনাগুলোর নাম নেওয়া হচ্ছে তাতেও নেই তাজমহল।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।