November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নাসার বৃহস্পতি গ্রহের নতুন ছবি প্রকাশ

ডেস্ক: সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির নতুন কিছু ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এগুলোই এ যাবৎকালে গ্রহটির সবচেয়ে কাছ থেকে তোলা ছবি।

মাত্র পাঁচ হাজার ছয়শো মাইল দূর থেকে নাসার ব্রুনো মিশন ছবিগুলো তুলেছে। ছবিতে স্পষ্টভাবে উঠে এসেছে গ্রেট রেড স্পট। দশ হাজার মাইল প্রস্থের ঝড়ের আকার নেয়া মেঘের বলয়টি পৃথিবীর চেয়ে এক দশমিক তিন গুণ বড়। লাল রংয়ের এ বলয়টি সম্পর্কে জানতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞানিরা।

নতুন পাওয়া ছবিতে বলয়টির বেশ কিছু স্পষ্ট ছবি পাওয়া গেছে। নাসার হিসেবে মেঘের এ বলয়টি অন্তত সাড়ে তিনশো বছরের পুরনো।