ডেস্ক : নারায়ণগঞ্জে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির একটি সমাবেশ শেষে শহীদ মিনারে দাঁড়িয়ে থাকা চারজন সাংস্কৃতিক কর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। লোহার পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে ৬ থেকে ৮ জনের দুর্বৃত্তের একটি দল ওই হামলা চালায়।
মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় চাষাঢ়া শহীদ মিনারে ওই হামলার ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- কবি আরিফ বুলবুল, গায়েনের প্রধান গায়ক শাহীন মাহমুদ, সাংস্কৃতিক সংগঠন সমগীতের সভাপতি অমল আকাশ, ছড়াকার আহমেদ বাবলু।
তাদের মধ্যে আরিফ বুলবুলকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২