ডেস্ক : বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের প্রেমকাহিনী তো অনেকেই জানেন। বেশ ঘ্ণিষ্ঠভাবে দেখা গেছে তাদের। তবে সোস্যাল মিডিয়াত জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে সিদ্ধার্থের একটি অন্তরঙ্গ ছবি আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে জ্যাকুলিন-সিদ্ধার্থ একে অপরকে ঘণিষ্ঠভাবে চুম্বন করছেন।
এই ছবিটি নিয়ে কেউ কেউ সোস্যাল মিডিয়ায় খবর ছড়াচ্ছেন জ্যাকুলিনের সঙ্গে প্রেমে জড়িয়েছেন সিদ্ধার্থ। তবে ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানায় এটি একটি সিনেমার দৃশ্যে।
অভিনয়ের স্বার্থে কত কিছুই তো করতে হয় অভিনেতা-অভিনেত্রীকে। সিদ্ধার্থও তেমনই ‘আ জেন্টলম্যান’ ছবিতে চুমু খেয়েছেন জ্যাকলিনকে। সদ্য মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার। আর মুক্তির পর চর্চায় উঠে এসেছে নতুন জুটির অনস্ক্রিন চুমু!
ছবিতে বিশেষ একটি ক্যামিও চরিত্রে রয়েছেন সুনীল শেঠি। সব কিছু ঠিক থাকলে ২৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

এ বিভাগের আরো..
জলদস্যুদের কবলে নওগাঁর সাহিদুজ্জামানের বাড়িতে স্বজনদের আহাজারি
মসিক এ ইকরামুল হক টিটু দ্বিতীয় বার মেয়র নির্বাচিত
চকরিয়ায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব উদযাপন