মানিকগঞ্জ প্রতিবেদক : মানিকগঞ্জে শুরু হয়েছে ডাঃ জীবন স্মৃতি ভেটার্যান্স ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকালে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ,এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, জেলা প্রশাসক মোঃ নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুদেব সাহা, মানিকগঞ্জ জজ কোর্টের পিপি আব্দুস সালাম প্রমুখ। টুর্নামেন্টে ভারতের কল্যাণী টাউন ক্লাবসহ মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, ফরিদপুর, ঢাকা ও বগুড়া সোনালী অতীত ক্লাব অংশগ্রহন করবে।
শনিবারের উদ্বোধনী খেলায় ঢাকা সোনালী অতীত ক্লাব ৭-২ গোলে বগুড়া সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। উদ্বোধনী খেলায় ঢাকা সোনালী অতীত ক্লাবের আলফাজ নিজ দলের পক্ষে চারটি গোল করে সেরা খেলোয়ার নির্বাচিত হন।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ