ডেস্ক : দেশের বরেণ্য অভিনয়শিল্পী ও নির্মাতা রোকেয়া প্রাচী আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি। ফেনী-৩ আসন (সোনাগাজী) থেকে তাকে নির্বাচনে দেখা যেতে পারে। এলাকায় রয়েছে তার দারুণ জনপ্রিয়তা। তরুণদের বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে তাকে দেখা যাচ্ছে।
এদিকে রোকেয়া প্রাচীকে ফেনী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন ফেনী জেলা শ্রমিক লীগ। সংগঠনটির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে সভাপতি শামসুদ্দোহা দুলাল ও সাধারণ সম্পাদক জালাল আহম্মদ হাজারী সমর্থন দেন বলে জানান প্রাচী।
গতকাল বুধবার (৫ জুলাই) দুপুরে ফেনী শহরে অনুষ্ঠিত ঈদপূনর্মিলনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। বিশেষ অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী রোকেয়া প্রাচী।
রোকেয়া প্রাচী বলেন, আগামী নির্বাচনে ফেনী-৩ আসন থেকে জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন আমারা সকলে মিলে নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাব। নৌকার বিজয়ে আমরা সবাই এক ও অভিন্ন।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী