ডেস্ক: গিটারের জাদুতে উপমহাদেশের সেরা গিটার বাজিয়ে আইয়ুব বাচ্চু মাতিয়েছেন অসংখ্য কনসার্ট। গিটারের মূর্ছনায় শুধু নিজেই নয়, চান ভবিষ্যত প্রজন্মও মাতিয়ে তুলুক। তাই তিনি চেয়েছিলেন দেশব্যাপী গিটার প্রতিযোগিতা করবেন। বিজয়ীদের হাতে তুলে দিবেন তার প্রিয় গিটারগুলো।
কিন্তু অর্থায়নের সংকটে সফল হচ্ছে না তার সেই উদ্যোগ। ফলে কিছুটা অভিমানেই নিজের প্রিয় ৫টি গিটার তরুণদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছেন তিনি।
বুধবার এ নিয়ে তার ফেসবুকে তিনি ৫টি গিটারের ছবি দিয়ে লিখেছেন, আমি ঠিক করেছি -প্রথম এই ৫ টা গিটার বিক্রি করে দেবো তাদের কাছে যারা গিটার বাজায় কিংবা যারা আমার গিটারগুলো সংরক্ষণে রাখতে চায়।
সারাজীবন যে গিটারগুলো বাজিয়েছেন এবার সেখান থেকে পাঁচটি গিটার তিনি তুলে দিতে চান নতুনপ্রজন্মের হাতে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী