ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সূত্র-বিএসএস
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি তার সুইডেন সফর এবং জাতীয় সংসদে ২০১৭-১৮ বাজেট পাস সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
শেখ হাসিনা সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন