ডেস্ক : মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় তিন দিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি কিডনি অচল হয়ে পড়েছে এবং লিভারের অবস্থাও খারাপ।
জিয়াউদ্দিন আহমেদের ছোট ভাই কামাল উদ্দিন জানিয়েছেন, মেজর জিয়ার স্বাস্থ্যের অবস্থা সংকটজনক। পরিবারের পক্ষ থেকে কামাল উদ্দিন দেশবাসীর কাছে মহান মুক্তিযুদ্ধে এই অকুতোভয় সেনা নায়কের জন্য দোয়া কামনা করেছেন। তার শুভাকাঙ্ক্ষীদের জিয়াউদ্দিনের রোগ মুক্তি কামনার জন্য আল্লাহর দরবারে মোনাজাত ও প্রার্থনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত