ডেস্ক : যৌথ প্রযোজনার নামে প্রতারণা বন্ধে আন্দোলন করছে দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘চলচ্চিত্র ঐক্যজোট’। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবে এই আন্দোলনের নেতারা। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এ তথ্য জানান।
এরই মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করা হয়েছে। জানা গেছে, যৌথ প্রযোজনার নামে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র চালানো হচ্ছে। যৌথ প্রযোজনার নামে কোন নীতিমালা মানা হচ্ছে না। এর সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সম্পৃক্ততা রয়েছে। তাই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাবেন প্রধানমন্ত্রীর কাছে।
চলচ্চিত্র ঐক্যজোট অভিযোগ করছে, সেন্সর বোর্ড যৌথ প্রযোজনার নিয়ম না মেনে তৈরি হওয়া ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র দিয়েছে ঈদের আগে। ছবি দুটির ছাড়পত্র না দেওয়ার জন্য আন্দোলন করেছে চলচ্চিত্র ঐক্যজোট। কিন্তু মন্ত্রীর সমর্থনে ছবি দুটো ছাড়পত্র পেয়েছে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী