November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

করুণাময় গোস্বামীর প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

ডেস্ক : দেশের বরেণ্য সংগীতজ্ঞ ও শিক্ষাবিদ সদ্যপ্রয়াত ড. করুণাময় গোস্বামীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
আজ সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আপীল বিভাগে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের বিষয়ে জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের বলেন, রায়ের পুর্ণাঙ্গ কপি পাওয়ার পর তা পর্যালোচনা করে দলীয় বক্তব্য জানানো হবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ড. করুণাময় গোস্বামী ছিলেন সংগীত ও সংস্কৃতির বটবৃক্ষ। তার চলে যাওয়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
পরে মন্ত্রী নগরীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ৯নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়া উদ্দিনকে দেখতে যান।
মন্ত্রী জিয়া উদ্দিনের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।