ডেস্ক : বজ্রপাতে ফরিদপুর জেলায় ৫ জন নিহতে হয়েছে। সোমবার (১৯ জুন) এ বজ্রপাতের ঘটনা ঘটেছে। এর আগে রবিবারেও বজ্রপাতে এ জেলায় ৫ জনের মৃত্যু হয়।
গত রোবার সন্ধ্যার পর ফরিদপুর জেলার চরভদ্রাসন উজেলায় বজ্রপাতের ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্রি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে বজ্রপাতে মারা যায় খবির মোল্যার মেয়ে হেলেনা বেগম (৩৫), হেলেনার ছেলে হেলাল (১০) ও একই গ্রামের রহমান খানের ছেলে মিলন খান (৪০)।
হেলেনা বেগম বৃষ্টির সময় তার ছেলেকে নিয়ে রান্না ঘরে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মা-ছেলে মারা যায়। আর মিলন খান মাঠে কাজ শেষে বাড়ী ফেরার পথে বজ্রপাতে মারা যায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বজ্রপাতে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। লাশ থানায় আনা হয়েছে।
এছাড়া চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুরে বজ্রপাতে কাজল বিশ্বাস (৩৭) নামের এক শ্রমিক মারা গেছে। তার বাড়ী কুষ্টিয়ায়। বৃষ্টির সময় কাজল বিশ্বাস মাঠে কাজ করছিল।
এদিকে, দুপুরে বজ্রপাতে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুরের খেয়াঘাট এলাকায় ওমর ফারুক (৪৫) নামের এক কৃষক মারা গেছে। তার বাড়ী নাটোর জেলায়।
নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক জানান, কৃষি কাজ করার সময় ওমর ফারুক বজ্রপাতে মারা যায়।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত