October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঈদের ছুটির প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন হয়নি

ডেস্ক:  ঈদের ছুটি সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়নি। আগামী ২৯ জুন প্রস্তাবিত বাজেট পাসসহ অর্থবছরের শেষদিনের কথা বিবেচনা করে প্রস্তাবটি উপস্থাপন করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হলেও তা মন্ত্রিসভায় উপস্থাপিত হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ বা ২৭ জুন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।