October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পাহাড়ধসে মৃত্যুতে সংসদের শোক

ডেস্ক: চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান জেলায় পাহাড়ধসে শতাধিক ব্যক্তির মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। আজ বুধবার সকালে অধিবেশনের শুরুতে সংসদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় স্পিকার বলেন, “তিন জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। উদ্ধার কাজ করার সময় সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ চার সদস্য নিহত হয়েছেন। এরা হলেন মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্ত, করপোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মো. শাহ আলম। ”

স্পিকার আরো বলেন, “যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি। “