November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বরিশালে কারেন্টজাল জব্দ

ডেস্ক : জেলার হিজলা উপজেলার একতা বাজারে ব্যবসায়ীদের গুদামে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার(১০ জুন) ভোরে অভিযান চালিয়ে উদ্ধার করা ১ কোটি ২২ লাখ টাকা মূল্যের জাল বরিশাল স্টেশন অফিসে আনা হয়।এবং দুপুরে মৎস্য বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে পোড়ানো হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট দেবায়ন চক্রবর্তী বলেন, গোপন সংবাদ পেয়ে তারা একতা বাজারে অভিযান চালান। দুই ঘন্টার অভিযানে একতা বাজারে ৪টি গুদাম থেকে ৩৬ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। বাজার কমিটির সভাপতির উপস্থিতিতে অভিযান পরিচালনা হয়। তবে ব্যবসায়ীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত জাল কোস্টগার্ড বরিশাল স্টেশনে এনে পোড়ানোর সময় সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল আলীম উপস্থিত ছিলেন।