October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

একেই বলে শক্তি!

ডেস্ক: নারীশক্তির নতুন মাইলফলক সৃষ্টি করছে ‘ওয়ান্ডার ওম্যান’ ছবিটি। মহিলা পরিচালক, সুপারহিরোইনকে নিয়ে ছবি… ছবির পরিচালিক প্যাটি জেনকিন্স এবং নায়িকা গ্যাল গ্যাডোকে নিয়ে ধন্য-ধন্য পড়ে গিয়েছে। ছবিটি ব্যবসাও করছে বক্স-অফিস রেকর্ড চুরমার করে। এরই মধ্যে নারীশক্তির আরও একটি উদাহরণ পাওয়া গেল। এ ছবির একটি যুদ্ধের দৃশ্য শুট করার সময় গ্যাল নাকি পাঁচ মাসের সন্তানসম্ভবা ছিলেন। সেসময়ে গ্যালের পরনের কস্টিউমের সামনেটি কেটে সবুজ কাপড় লাগিয়ে দেওয়া হয়। যাতে বেবি বাম্পটুকু ভিএফএক্স করা যায়। সত্যিই, কুর্নিশ করার মতো ব্যাপার!

সূত্র: আনন্দলোক