ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হারের (জিডিপি) লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ৭ দশমিক ৪ শতাংশ।
অর্থমন্ত্রী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য যে বাজেট পেশ করেন, তাতে তিনি প্রবৃদ্ধির এই আশা প্রকাশ করেন।
২০১৬-১৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছিলেন, এ বছর প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ২ শতাংশ।এবার তার সালফ্যও তিনি পেয়েছেন। বিবিএস যে সাময়িক হিসাব দিয়েছে তাতে ৭ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের প্রাক্কলন করেছে।
অর্থমন্ত্রী তাই আগামী অর্থবছরে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে দৃঢ় আশাবাদী। (বাসস)

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
তেঁতুলিয়ায় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস
বগুড়া যমুনা চরে বাদামের বাম্পার ফলনের সম্ভবনা