November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রাণনাশের হুমকি

ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে । অভিযোগকারী শিক্ষকগণ হলেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও অগ্রিবীনা ছাত্রহলের প্রভোস্ট মুহাম্মদ রুহুল আমীন এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যাবিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি । সঞ্জয় কুমার মুখার্জি জানান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান অনিক, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন মন্ডল ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নূরে রাব্বি মোরাদ অগ্রিবীনা ছাত্রহলে তাদের কথা মত শিক্ষার্থীদের আসন না দেওয়ায় গুলি করে হত্যার হুমকি দেন । সহকারী অধ্যাপক রুহুল আমি জানান, এই হুমকির বিষয় প্রশাসনকে অবগতি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব । বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহিদুল কবির জানান, গুলি করে হত্যার হুমকির অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । এই ঘটনায় অগ্রিবীনা ছাত্রহলের প্রভোস্ট মুহাম্মদ রুহুল আমীন ত্রিশাল থানায় তিন শিক্ষার্থীর উপর হুমকির অভিযোগে সাধারণ ডায়রী করেন । সাধারণ ডাইরী নম্বর-১৩৬৯/১৭ । ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমীন ও সঞ্জয় কুমার মুখার্জি থানায় এসে জিডি করে গিয়েছেন । এই ঘটনায় অভিযুক্ত কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মাহফুজুর রহমান অনিকের সাথে যোগাযোগ করতে চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে । বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানান, বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলে ১১ বছর পরে সঠিক ভাবে হলে সিট প্রদানের ব্যবস্থা নিয়েছে প্রশাসন । ছাত্রলীগের পরিচয়ে কেউ অবৈধভাবে সিট দখলের চেষ্টা করলে কিংবা শিক্ষকদের হুমকি দিলে ছাত্রলীগ সেটা মেনে নেবে না ।