ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে আগামী ৮ জুন নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ জুন) খালেদা জিয়ার পক্ষে আদালতে দাখিল করা সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো.আখতারুজ্জামান এ তারিখ নির্ধারণ করেন।
খালেদা জিয়ার অন্যতম প্রধান আইনজীবী সানাউল্লাহ মিয়া এ দুইটি মামলায় আদালতে সময় আবেন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাসে ইফতার পার্টিতে অংশগ্রহণ নিয়ে ব্যস্ত থাকায় তিনি (খালেদা জিয়া) আদালতে হাজির হতে পারেননি।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মোকারম হোসেন।
দুটি মামলায় আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের (১ জুন) দিনটি ধার্য ছিল।
উল্লেখ্য, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক।এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা