ডেস্ক : অনলাইন মাধ্যম মানুষকে যেমন সুখ স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে তেমনি কিছু জটিলতায়ও ভোগাচ্ছে। সন্দেহের তীর ছুঁড়ে দিচ্ছে স্বামী তার স্ত্রীর ওপর অথবা স্ত্রী তার স্বামীর ওপর।
এমনি কিছু জটিলতা নিয়ে তৈরী হয়েছে ‘কারণে অকারণে’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। এটি প্রকাশ করেছে ঈগল মিউজিক। গানটিতে কণ্ঠ দিয়েছে তাপস ইকবাল। গানের দৃশ্যে শিল্পী তাপন ইকবালের সঙ্গে মডেল হয়েছেন কাজল।
এই প্রসঙ্গে তাপস ইকবাল বলেন, ‘এই গান থেকে যদি কোন দম্পতি এতটুকুও উপকৃত হয় তাহলেই আমি সার্থক।’
গানটি লিখেছেন সুর করেছেন এবং সংগীত আয়োজন করেছেন মন। এই শিল্পীর ‘প্রজাপতি হয়ে মন’ শিরোনামের আরো একটি গান এবারের ঈদে ঈগল মিউজিক থেকে মুক্তি পাবে।
এছাড়া সুপ্তি মতিনের সাথে একটি দ্বৈত অ্যালবাম এই ঈদে অনলাইনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী