October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আজিমপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

ডেস্ক:  রাজধানীর আজিমপুর এলাকায় ছয় তলা ভবন থেকে পড়ে মিলা মিয়া (৩৫) নামে নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মিলা মিয়ার বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি রাজধানীর আজিমপুর এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, মিলা মিয়া প্রতিদিনের ন্যায় বুধবারও আজিমপুরের পিলখানা রোডস্থ ৬৬/এ নং বাসায় কাজ করতে যান। বিকেল ৩টার দিকে ওই ভবনের ছয়তলা থেকে নিচে পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তাকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।