ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘মোরা’র বিষয়ে ঢাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রধানমন্ত্রী দু’দিনের সরকারি সফরে বর্তমানে অস্ট্রিয়া রয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ভিয়েনা থেকে ফোনে বাসস’কে বলেন, শেখ হাসিনা ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন।
প্রেস সচিব বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানীতে পৌঁছেন।
সূত্র: বাসস

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন