October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আজ জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী

ডেস্ক:সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ (৩০ মে)। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন তিনি।
জিয়া ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন।
জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মনসুর রহমান এবং মাতা জাহানারা খাতুন ওরফে রানী। পাঁচ ভাইয়ের মধ্যে জিয়া ছিলেন দ্বিতীয়।
৩০ মে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে এ বছর ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো। এর মধ্যে রয়েছে আজ সকাল ছয়টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। একইভাবে সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।