চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে অস্ত্র, বিস্ফোরক, গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জঙ্গি আস্তানা সন্দেহে আজ বুধবার ভোর পৌনে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁনপুন ও বালুগ্রামের ৩টি বাড়ি ঘিরে অভিযান শুরু করে র্যাব। চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর অধিনায়ক এনামুল করিম এসব তথ্য জানান।
তিনি আরও জানান, আজ সকাল ৮টার দিকে চাঁনপুর গ্রামের তোফাজ্জল মণ্ডলের ছেলে আবদুল মজিদের (৪৩) বাড়িতে অভিযান শেষে তাকে আটক করা হয়েছে। তবে সেই বাড়ি থেকে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। অন্যদিকে বালুগ্রাম এলাকার দুইটি বাড়িতে এখনও অভিযান চলছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলা থেকে অস্ত্র, বিস্ফোরকসহ তিনজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী তিনটি বাড়ি ঘেরাও করে র্যাব।
এনামুল করিম বলেন, স্থানীয় একটি আমবাগানে ৩০ জঙ্গি বৈঠকে বসবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৪টি পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়। এর এক পর্যায়ে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী দুইটি গ্রামের ৩টি বাড়ি ঘেরাও করে অভিযান চালানো হয়।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত